মুক্তধারা সিটি প্রকল্পে মুক্তিযোদ্ধা প্লট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ২০ জুন'২৬ শনিবার দুপুরে প্রকল্প এলাকা বেওতা কেরানীগঞ্জে এক পিকনিক অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম,এ সালাম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: ননী গোপাল দাস সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী ও সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার কুতুবীর নেতৃত্ব প্লট মালিক ও তার পরিবার সদস্যরা এ পিকনিকে অংশগ্রহন করেন। দুপুরে জহুর নামাজ আদায় শেষে মুক্তধারার প্রধান কার্যালয়ের ভিতর সকলে মধ্যান্ন ভোজ শেষ করে কিছুক্ষন বিশ্রামের পর সকলে গ্রুপ ছবি তুলেন। অত:পর চা আপ্যায়ন শেষে প্রকল্প এলাকা ঘুরে ঘুরে দীর্ঘক্ষন সরোজমিনে প্লটের পজিশন দেখেন।
সাইনবোর্ট টাঙানো এরিয়াগুলিতে মাটি ভরাট জায়গাগুলি প্লট আকারে ভাগ অবস্থায় দেখা যায়।
প্রকল্প মালিক ডা:আতাউর রহমান গত ১৫ জুন'২৬ তার সাথে সাক্ষাতকালে তিনি বলেছিলেন ডিসেম্বর '২৬ এর মধ্যে মুক্তধারা সিটি প্রকল্পের জমিতে মাটি ভরাট করে মুক্তিযোদ্ধা প্লট মালিকদের প্রত্যেককে প্লট বুঝিয়ে দিয়ে জানুয়ারি + ফেব্রুয়ারি'২৭ এর মধ্যে প্লট(জমি) রেজিষ্ট্রি সম্পন্ন করে দিবেন বলে ওয়াদা করেন। তার কথায় সন্তোষ্টি প্রকাশ করে আজকের এই এলাকায় সকলে পিকনিক শেষে সরোজমিনে এলাকা পরিদর্শন করে প্রকল্প মালিক প্রদত্ত প্রত্যাশ পূরুনের আশা নিয়ে যার যার বাসায় ফিরলাম।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তযোদ্ধা এ.কে.এম করম আলী, অফিস : বীর ভবন, চরকুশাই, উপজেলা : দোহার, ঢাকা, মোবাইল : 01711221513, 01622571566 (হোয়াটসঅ্যাপ), ইমেইল : akm.karam.ali@gmail.com
© All rights reserved © 2026 GramBanglarBani