দেশ ও জাতি গঠনে জাতীয় সংসদ সদস্য এম,পি এর পর উন্নয়নের চাবিকাঠি স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এর হাতে:
আর সেই ----
#উপজেলা_চেয়ারম্যান_কেমন_হওয়া_প্রপ্রয়োজন!!
#উত্তর: উপজেলা চেয়ারম্যান হিসেবে এমন ব্যক্তির নির্বাচিত হওয়া উচিত,যিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বদেশপ্রেমী সৎ নির্লোভ ও স্থানীয় সমস্যা সমাধানে আন্তরিক ও তাঁর পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা এবং প্রশাসনিক দক্ষতা থাকতে হবে,পাশাপাশি তাকে হতে হবে জনকল্যাণে নিবেদিত,দুর্নীতিমুক্ত,এবং সর্বশ্রেনীপেশা মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি।
#উপজেলা_চেয়ারম্যানের_যে_গুণাবলিথাকা_অত্যাবশ্যক:--
#মহান_মুক্তিযুদ্ধের_চেতনা_ধারণ_ও_স্ব্দেশপ্রেমে_আশক্ত: যিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আপোষহীন স্বদেশপ্রেমে শতভাগ উর্ত্তীণ। অসাম্প্রদায়িক মানবিক চেতনায় বিশ্বাসী ব্যক্তিত্বের গুণাবলীতে পরিপূর্ণ।।
#সততা_ও_স্বচ্ছতা: দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করার মানসিকতা,
#শিক্ষাগত_যোগ্যতা_ও_দূরদর্শিতা: উচ্চ সুশিক্ষায় শিক্ষিত আধুনিক ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক জ্ঞান ও দূরদৃষ্টি থাকতে হবে,
#জনবান্ধব_মানসিকতা: দলমত নির্বিশেষে সাধারণ মানুষের দু:খ্য-দুর্দশা বুঝার সক্ষমতা ও সর্বদা তাদের পাশে দাড়ানোর মানসিকতা,
#সহযোগিতাপূর্ণ_মনোভাব: সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি চেয়াম্যান, মেম্বার)এবং রাজনৈতিক সহকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করার সক্ষমতা,
#পেশীশক্তি_ও_প্রভাবমুক্ত: কোন ধরনের অপরাধমুলক কর্মকান্ড চাঁদাবাজি বা দখলদারিত্বের সাথে সম্পৃক্ততা না থাকা,
#উপজেলা_চেয়ারম্যান নির্বাচনে সম্মানিত ভোটারগণ উপরোল্লেখিত গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করলে একদিকে যেমন নিজ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে অন্য দিকে নিজেরাও উপকৃত হবেন। সামনে সময় আসছে উপযুক্ত ব্যক্তিকে বেছে নিয়ে নিজের মূল্যবান ভোটটি প্রদান করুন।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তযোদ্ধা এ.কে.এম করম আলী, অফিস : বীর ভবন, চরকুশাই, উপজেলা : দোহার, ঢাকা, মোবাইল : 01711221513, 01622571566 (হোয়াটসঅ্যাপ), ইমেইল : akm.karam.ali@gmail.com
© All rights reserved © 2026 GramBanglarBani