
ডানা মেলা সব পাখির মত আজব হাওয়াই পাখি উড়ো জাহাজ উড়ে উড়ে যায় তেপান্তরে,--
পাখি তার বুকের মাঝে বসিয়ে থরে থরে মানব পাখিরদল বয়ে বেড়ায় দেশ থেকে দেশান্তরে।
লোহা লক্কড়ে তৈরী যদিও মানুষের মত কলকব্জা আছে তার ভিতর বাহিরে,--
কথা বলতে পারে না যদিও মানব পাখিরদল নিয়ে উড়ে বেড়ায় পৃথিবীর দুয়ারে দুয়ারে।
ইংরেজ রাইট ব্রাদার্সদ্বয় এক সময় খেলার ছলে পাখির মত ডানা মেলে আকাশে উড়ার ইচ্ছায়,--
লোহা লক্কড় দিয়ে এই যন্ত্রযান পাখিটি বানিয়ে আকাশে উড়েছিলেন সফল চেষ্টায়।
আজ অত্যাধুনিক যন্ত্রযানে তৈরী হাওয়াই পাখিটি দুনিয়ার মানব পাখি নানা পণ্যই শুধু বয়ে বেড়ায় না!--
হাওয়াই পাখি যুদ্ধযানে পরিনত হয়ে দেশ রক্ষার কাজে শত্রুদেশকে ঘায়েল করতে ছাড়ে না।
অত্যাধুনিক হাওয়াই পাখিই আজ সমগ্র পৃথিবীর দ্রুত যোগাযোগের প্রধান বাহন,--
এক সময় মানব সমাজে এই হাওয়াই পাখিটি ছিল গল্পের সাতকাহন।
আজ হাওয়াই পাখিটি রকেটে রুপ নিয়ে পরিভ্রমণ করছে ভিন্ন ভিন্ন গ্রহ উপগ্রহের অন্তরিক্ষে,--
আবিস্কার করছে রকেটারোহী বিজ্ঞানীরা অভাবনীয় বস্তু ও তথ্য যা কখনো উদঘাটিত হয়নি ছিল মানব চোক্ষুর অলক্ষে।
আধুনিক দুনিয়ায় অত্যাধুনিক হাওয়াই পাখিটির সব সেবাই চলে ভালো,--
বিপত্তি ঘটে তখনই আকাশে উড়ন্তকালে পাখিটির কলকব্জা বিকল হলে ঘাটিতে না নামার সুযোগ পেলে আগুনে ভস্মিভুত আর মানব পাখির নিভিয়ে দেয় জীবন আলো।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তযোদ্ধা এ.কে.এম করম আলী, অফিস : বীর ভবন, চরকুশাই, উপজেলা : দোহার, ঢাকা, মোবাইল : 01711221513, 01622571566 (হোয়াটসঅ্যাপ), ইমেইল : akm.karam.ali@gmail.com
© All rights reserved © 2026 GramBanglarBani