
কলমে : বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী
দেশটা যখন নানান অভাব অনটন অশান্তি অরাজকতায় খাচ্ছে হাবুডুবু,--
দরকার তখন জনগণের সমস্যা সমাধান কিন্তু আইন করছে সরকার কেমনে করা যায় প্রতিপক্ষকে কাবু।
কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারিরা
জনতার আবেককে কাজে লাগিয়ে রাষ্ট্রক্ষমতা করলো দখল,--
দেশবাসিকে দিবে স্বর্গসুখ বসালো গদিতে শান্তির দূতকে করলো সমস্ত দেশটা জবরদখল।
দীর্ঘ আঠারো মাসে মার্কিনী দালাল বিশ্ব লুটেরা প্রতারক ড.ইউনূস গং দেশ চালানোর নামে জ্বালাও পুড়াও লুটপাটের ধবংস লীলায় করলো নানান রংঢং,--
সাজানো গোছানো সোনার বাংলাদেশটা মব বাজি জঙ্গিপনায় করে ধবংস প্রতিপক্ষকে শতশত মিথ্যা মামলা হামলায় জড়িয়ে লাগালো তাতে রংচং।
এদিকে মহান মুক্তিযুদ্ধের সতীর্থদের মিথ্যা মামলায় শিকল পড়িয়ে ভরছে যখন সব কারাগারে,
অপরদিকে দেশদ্রোহী জঙ্গি আত্মস্বীকৃত খুনিদের রক্ষায় দায়মুক্তি দিচ্ছে সরকার যারেতারে।
তাই বলি এ দেশটা আদতে কার একাত্তরের ত্রিশ লক্ষ মহান শহীদদান ও দুই লক্ষাধিক সম্ভ্রমহারা আত্মত্যাগী মা বোনদের দান!
নাকি একাত্তরে রক্তখেকো জল্লাদ ইয়াহিয়া খান,টিক্কা খান ওদের দোসর স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল সামস ও বেজন্মা যুদ্ধশিশুদের ঔদ্ধত্ত্বপূর্ণ আস্ফালনের স্থান!!
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তযোদ্ধা এ.কে.এম করম আলী, অফিস : বীর ভবন, চরকুশাই, উপজেলা : দোহার, ঢাকা, মোবাইল : 01711221513, 01622571566 (হোয়াটসঅ্যাপ), ইমেইল : akm.karam.ali@gmail.com
© All rights reserved © 2026 GramBanglarBani