কলমে: বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী
যুদ্ধরত দেশে দেশে দখলদার হানাদার কর্তৃক নারীর পৈশাচিক জৈবিক চাহিদার ফসল যুদ্ধশিশু নামে ওদের পরিচয়,--
রক্তের উত্তরাধিকারে ওরা বেড়ে উঠেছে পিতৃপক্ষের স্বার্থোদ্ধারে প্রতিশোধের আগুন জ্বলে ওদের রক্তের শিরায় শিরায়।
দোষ নেই যুদ্ধশিশুর মাতাদের তারা নির্যাতিত নিগৃহিত ধর্ষিত হতে বাধ্যছিল নরপিশাচ ধর্ষকদের বন্দী আস্তাবলে,--
বিভৎস অমানবিক পৈশাচিক ঘটনায় কেউ বেঁচে গেলেও জুটেছিল নৃশংস মৃত্যূ যন্ত্রনা অনেকের কপালে।
একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ঘটেছিল এ বাংলায় ঘৃন্য মানবতা বিরোধী পৈশাচিক নির্যাতন নৃশংস গণ-হত্যার মানব নিধন,--
বাঙালি মা- বোনদের উপর পাকিযুদ্ধবাজ হানাদার কর্তৃক চলেছিল জুলুম পাশবিক বিরতিহীন লোমহর্ষক ধর্ষন।
দুই লক্ষাধিক ধর্ষিত (বীরঙ্গনা) অনেকের গর্ভে জন্ম নেওয়া যুদ্ধশিশুরা আজ স্বাধীন বাংলায় উন্মূক্ত হাওয়ায় ঘোরাফেরা করে,--
ধীরে ধীরে বেড়ে উঠেছে ওরা এ স্বাধীন বাংলার মাটিতে কেউ বেড়ে উঠেছে বিদেশী দত্তক পরিবারে।
যুদ্ধশিশুরা আজ ওদের প্রজন্ম নিয়ে শিক্ষা দীর্ক্ষা অর্থ সম্পদে সমাজ রাষ্ট্রে বিস্তার ঘটিয়েছে কোন সন্দেহ নেই,--
কিন্তু মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন সার্বভৌম দেশটার প্রতি ওদের অবজ্ঞা,অশ্রদ্ধা মোনাফেকী মীরজাফরীতে ধবংস ষড়যন্ত্রের শেষ নেই।
যারা এ দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ জাতির পিতা জাতীয় সঙ্গীত জয়বাংলা শ্লোগান মানে না,--
তারাতো পাকি-হানাদারদের জন্মের উত্তরসূরী যুদ্ধশিশু ও প্রজন্ম ব্যতীত ওদের অন্যকিছু ভাবা যায় না।
আজ অর্ধ শতাব্দি পর সেই যুদ্ধশিশু ও তার রক্তের প্রজন্ম প্রতিশোধ নিচ্ছে পিতা পিতামহ মাতা মাতামহের স্বপক্ষে,--
সাজানো সোনার বাংলা আজ বুলডোজারে ভেঙ্গেগুড়িয়ে ধবংসস্তুপ জ্বলন্ত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাইভস্মে পরিনত মেতে রয়েছে ওরা বিচারহীন মববাজি হত্যাযজ্ঞে।
বিগত চুয়ান্ন বছরে স্বাধীনতার চিহ্নিত রাজাকারদের পিষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে ওরা বিদেশ বিভূঁইয়ে ও এ বাংলায়,--
দেশী বিদেশী ষড়যন্ত্রের জট পাকিয়ে সংঘবদ্ধ আঘাত হেনে জুলাই -২৪ সফলতা পেয়ে ওরা চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছে স্বাধীন বাংলাদেশ নামের দেশটা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার প্রত্যাশায়।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তযোদ্ধা এ.কে.এম করম আলী, অফিস : বীর ভবন, চরকুশাই, উপজেলা : দোহার, ঢাকা, মোবাইল : 01711221513, 01622571566 (হোয়াটসঅ্যাপ), ইমেইল : akm.karam.ali@gmail.com
© All rights reserved © 2026 GramBanglarBani