বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব চত্বরে ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ উপলক্ষে সকাল ১১টায় প্যথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এবিএম সেলিম আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক একাব্বর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সভার প্রধান অত্তিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের এমডি মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মাদ ওবায়দুর রহমান শাহিন,ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম,বিএফউইজে দপ্তর সম্পাদক মো: আবুবকর, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রধান,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম করম আলী,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পদক ও সি: সহ সভাপতি শিকদার আব্দুল সালাম প্রমূখ সাংবাদিক নেতৃবর্গ।
সভায় বিএফইউজে সভাপতি ওবাদূর রহমান শাহিন বলেন- প্রবীণ সাংবাদিকদের দীর্ঘদিনের ন্যায্য দাবী মাসিক বিশ হাজার টাকা ভাতার অর্ধেক দশ হাজার টাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় নীতিগতভাবে অনুমোদন দিলেও চুড়ান্ত বাজেট অনুমোদনের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানান।
সভায় প্রধান অতিথি কল্যাণ ট্রাষ্ট্রের এমডি বাছির জামাল তার বক্তব্যে আশ্বাস দিয়ে বলেন তথ্য মন্ত্রনালয়ের সামনে অনুষ্ঠিত সভায় প্রবীণদের বাজেটটি যতদ্রুত সম্ভব কার্যকর করা যায় তার আপ্রাণ চেষ্টা করবো।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তযোদ্ধা এ.কে.এম করম আলী, অফিস : বীর ভবন, চরকুশাই, উপজেলা : দোহার, ঢাকা, মোবাইল : 01711221513, 01622571566 (হোয়াটসঅ্যাপ), ইমেইল : akm.karam.ali@gmail.com
© All rights reserved © 2026 GramBanglarBani