লাক্সতারকা হয়ে পথচলা শুরু গ্লামারগার্ল ঈশানা খানের। সারাবছর তাকে নাটক-টেলিছবিতে অভিনয় করতে দেখা যায়। সেই সাফল্যের পথ পেরিয়েই সম্প্রতি একহাজার পর্বের নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি, যেখানে রাজকন্যা রূপে হাজির হচ্ছেন এই মিষ্টি হাসির তারকা।
দেওয়ান নাজমুলের রচনা ও পরিচালনায় নতুন একটি ধারাবাহিকে ঈশানা অভিনয় করছেন। নাম ‘সুয়োরানী দুয়োরানী’। এখানে ঈশানাকে ‘রূপনগরের রাজকন্যা’র চরিত্রে দেখা যাবে। এই নাটকে কাজ করা প্রসঙ্গে ঈশানা বলেন, এই চরিত্রটি আমার কাছে স্বপ্নের মতো। এ ধরনের চরিত্রে কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে। তিনি বলেন, হাজার পর্বের এই নাটকটি দর্শকরা দেখে যেমন বিনোদন পাবেন, তেমনই চমকও থাকবে।
নির্মাতা দেওয়ান নাজমুল জানান, এই নাটকটি একহাজারের বেশি পর্বে নির্মিত হচ্ছে। সম্প্রতি গাজীপুর ও সিলেটের জাফলংয়ে শুটিং করলাম। যে কোনো বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে আগামী বছর থেকে। ঈশানা ছাড়াও এই নাটকে আরও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, আশিক চৌধুরী, অরিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তযোদ্ধা এ.কে.এম করম আলী, অফিস : বীর ভবন, চরকুশাই, উপজেলা : দোহার, ঢাকা, মোবাইল : 01711221513, 01622571566 (হোয়াটসঅ্যাপ), ইমেইল : akm.karam.ali@gmail.com
© All rights reserved © 2026 GramBanglarBani