1. akm.karam.ali@gmail.com : admi2017 :
  2. editor@grambanglarbani.com : GramBanglar Bani : GramBanglar Bani
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের শিল্পাঞ্চলের গার্মেন্টস শ্রমিকরা ত্রিশ হাজার টাকা মজুরির দাবীতে আন্দোলনরত: দমনে পুলিশ ও দলীয় ক্যাডাররা এযাকশনে; গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিসির মাসিক সভা অনুষ্ঠিত; কওমী মাদ্রাসা উচ্চ শিক্ষার মর্যাদাবান হলেও ছাত্রশিক্ষকের মানসিকতা বদলায়নি শপথ বিহীন ফ্রি স্টাইলে চলুক রাষ্ট্র বা দেশ! মুক্তিযোদ্ধাদের অর্থভান্ডার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের সম্পত্তি বিক্রীর গভীর ষড়যন্ত্র চলছে তা বন্ধ করতে হবে; আমেরিকা বাংলাদেশের বন্ধু হলে অন্যকোন শত্রুর প্রয়োজন নেই ফলে শেখ হাসিনার মুক্তির পথ অন্ধকারাচ্ছন্ন! আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২৬ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত; সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ মৃত্যূবরণ করেছেন; মুক্তিযুদ্ধের শ্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নিত্য চিরবিদায় নেওয়া ‘৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নবনব ষড়যন্ত্র বন্ধ করুন জুলাই’২৪ চেতনাধারী মুক্তিযোদ্ধা মন্ত্রী বাহাদুর!!

**পঁচাত্তরের ১৫ই আগস্টের দেখা ভয়াল স্মৃতিচারণ**

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩২৯ বার

 

কলমে :  বীরমুক্তিযোদ্ধা একেএম করম আলী**

পনরই আগস্ট ১৯৭৫ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চ্যাঞ্চেলর হিসেবে প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে পদার্পণ করবেন। তাই ঢা’বি কর্তৃপক্ষ তাকে দেশের শ্রেষ্ঠ সন্তান ও চ্যাঞ্চেলর হিসেবে বরণ করে নেওয়ার জন্য মাস খানেক আগে থেকে জাকজমকপূর্ণ আয়োজন শুরু করছিলেন মাননীয় উপাচার্য বোস প্রফেসার ড.আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্ব ও ব্যবস্থাপনায়। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স নিউ থার্ড ইয়ারের ছাত্র। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২৫৬ নং রুমে থাকি।
বঙ্গবন্ধুর আগমণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য শাহেদ রেজাকে আহবায়ক করে শতাধিক সদস্য নিয়ে একটি ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) বাহিনী গঠণ করেন। এবং কলা ও বানিজ্য বিভাগ,কার্জন হল তথা বিজ্ঞান বিভাগে আলাদা আলাদা দুইটি কমিটি গঠন করেন। কলা ও বানিজ্য বিভাগ ভলান্টিয়ার ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব দেন আমাকে। শেখ কামাল ভাই ছিলেন মুল কমিটির প্রধান উপদেষ্টা।
তখন ডাকসু’র ভিপি+জিএস ছিলেন ভুতপূর্ব ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম,ও মাহাবুবুজ্জামান। বাকশালের জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ শহীদুল ইসলাম। এবং জাতীয় ছাত্রলীগের নেতৃবর্গের মধ্যে অধুনালুপ্ত ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন,সাবেক সহ সভাপতি ইসমত কাদির গামা, ওবায়দুল কাদের, র,আ,ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী,মোহাম্মদ আলী,নূর মোহাম্মদ শরিফী প্রমুখ নেতৃবর্গ সেদিন ডাকসু অফিসে অবস্থান করে বঙ্গবন্ধুর আগমণী উৎসবের কর্মযজ্ঞে ১৪ আগস্ট রাত প্রায় দুইটা অবধি ব্যস্ত ছিলেন।
অথচ ১৫ ই আগস্ট সকালে যখন বাংলাদেশ বেতার থেকে মেজর ডালিম কর্তৃক বঙ্গবন্ধু সপরিবারে নৃশংস হত্যার খবর বারবার প্রচারিত হয় তার ঘন্টা দুই এর মধ্যে সারা বিশ্ববিদ্যালয় ফাঁকা হয়ে যায়। শিক্ষক মন্ডলী নার্ভাস হয়ে পড়েন।বিশ্ববিদ্যালয় এলাকার কর্তব্যরত পুলিশ বাহিনী হতাশ হয়ে কেউ কেউ হাও-মাও করে কান্নাকাটি শুরু করে। বেলা দশটার মধ্যে ছাত্রলীগের সাধারণ কর্মীবাহিনী বিশ্ব বিদ্যালয় হল শাখার নেতৃবর্গ কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে। কেউ কেউ হল থেকে বই খাতা নিয়ে হলের বাইরে আত্মীয়স্বজনের বাসায় চলে যায়।
ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ শরিফী ও আমি, মেজর ডালিমের রেডিও এনাউন্স শুনে ছাত্রলীগ ও আওয়ামীলীগের অনেক প্রমিন্যান্ট নেতাদের বাসায় যোগাযোগ করার চেষ্টা করেছি কোন নির্দেশ পাওয়া যায় কিনা! কিন্তু দু’চার দিনের মধ্যে কাউকে পাওয়া যায়নি।
১৫ আগস্ট সকাল দশটায় আমরা দু’জন ঢাকা মেডিক্যালে যাই বঙ্গবন্ধু বাদে যাদের লাশ মেডিক্যালের মর্গে আনা হয়েছে তাদের দেখতে। সে সময় সেনাবাহিনীর কড়া পাহাড়ার জন্য লাশগুলি কাছ থেকে দেখতে পারিনি। তবে ঘন্টা খানেক পর একেএকে নিহতদের সকলের পরিচয় জানতে পেরে রুমমেট শরিফী ভাই আর আমি আবার বিশ্ববিদ্যালয় এলাকায় চলে আসি। ইতিমধ্যে নিরব নিস্তব্দ হয়ে গেছে বিশ্ববিদ্যালয় এলাকা। যাও দু’চারজন এদিক সেদিক দেখা যাচ্ছিল পরস্পরের মধ্যে ফিস ফাস কানাঘোষা হচ্ছে। হলে গিয়ে আমরা দু’জনে রুম ভাল করে তালা দিয়ে বেড়িয়ে গেলাম আমাদের বিশেষ ঘনিষ্ঠ নেতাদের কাছে কোন পজেটিব কিছু খবর পাওয়া যায় কিনা। তারই মধ্যে জানতে পাই হলে হলে আর্মী চলে গেছে পাহাড়ায়। আমরা সেদিন আর হলে ফিরতে পারিন।
আজ সবচেয়ে বেশী মনে পড়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবাহণী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপূত্র বীরমুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কামাল ভাইয়ের কথা। ১৪ আগস্ট বিকালে টিএসসির দু’তলা অডিটরিয়ামে ভলান্টিয়ারদের মটিভেশন সভায় তার বক্তব্যে ফুটে উঠেছিল এক করুন আর্তি। সেদিন সকালে সাইন্স ফ্যাকাল্টি কার্জন হলে একটি এক্সপ্লোসিব ( বোমা) বিস্ফোরণ ঘটে ছিল। সে নিয়ে মন্তব্য করতে গিয়ে শেখ কামাল ভাই বলেছিলেন –” জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাবি’তে আসবেন বলে আনন্দমুখর হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়। অথচ এই আয়োজনকে পন্ড করার জন্য কে বা কারা এত নিরাপত্তার মাঝেও বোমা ফাটিয়ে কিসের ইঙ্গিত দিচ্ছে আমরা বুঝতে পারছি না। আপনারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বিশ্ব বিদ্যালয়ের নিরাপত্তাবাহিনীর পাশাপাশি আপনাদের সজাক থাকতে হবে। বঙ্গবন্ধু ব্যক্তিজীবনে আমার পিতা কিন্তু তিনি সারা বাঙালির জাতির পিতা। তার কিছু হয়ে গেলে আমি হয়তো আমার পিতাকে হারাবো কিন্তু বাঙালি জাতি হারাবে তাদের দেশপ্রমিক মহাননেতাকে যার অভাবে বাঙালি জাতি এতিম হয়ে যাবে চিরদিনের জন্য। তাই প্রিয় বন্ধুরা বঙ্গবন্ধুর জন্য আপনারা নিছিদ্র নিরাপত্তার বলয় গড়ে তুলুন।”এ বক্তব্য দিতে দিয়ে তার কন্ঠভারী হয়ে আসছিল, দুচোখে পানিতে ভিজে আস ছিল তাই তিনি আর বক্তব্য দিতে পারেননি।
১৫ আগস্ট ভোরে বাঙালি নামের কিছু বেজন্মা বেঈমান বিশ্বাসঘাতক কুলাঙ্গারদের হাতে নির্মম নৃশংসভাবে বঙ্গপিতা শেখ মুজিবুর রহমান-মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, ছোট ভাই বীরমুক্তিযোদ্ধা শেখ জামাল,শেখ রাসেল,স্ত্রী সুলতানা কামাল,ছোট ভাইয়ের বউ রোজী জামাল, চাচা শেখ নাসের,ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনি ভাবি আরজু মনি,ফুফা আব্দুর রব সার্নিয়াবাত, সুকান্ত বাবু স্বজন সহ শেখ কামাল ভাই ইতিহাসের নারকীয় হত্যাকান্ডে চির বিদায় নিবেন বলেই হয়তো সেদিন বিকালে তার ভিতর থেকে ঐ অভিব্যক্তি বেরিয়ে এসেছিল। তিনি কি জানতেন এই বক্তব্যই তার জীবনের শেষ বক্তব্য?
আমাদের প্রিয় কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ কামাল ভাই বঙ্গবন্ধুর নিরাপত্তার কথা চিন্তা করলেও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা তাদের দায়িত্ব যথাযথ পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। তাদের ব্যথতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আত্ম পরিচয়ের শ্রেষ্ঠ ঠিকানা বঙ্গবন্ধুকে হারিয়েছি আমরা, হারিয়ে যেতে ছিলাম একটা জাতির ইতিহাস, ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা বাংলার স্বাধীনতা, ২১ বছর ভুলন্ডিত হয়ে ইতিহাস থেকে মুছে যাওয়ার শেষ প্রান্তে গিয়ে পৌছেছিল বাংলাদেশ । সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তার জায়গায় দাঁড়িয়ে আছে,ছাত্র শিক্ষক আছে,এদেশের রাজনৈতিক দল নেতাকর্মী আছে, নেই শুধু বঙ্গবন্ধু যিনি জেল জুলুম আন্দোলন সংগ্রাম করে জীবন যৌবন ক্ষুয়িয়ে এ দেশটাকে পৃথিবীর মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিয়ে গেলেন তাকে আমরা অসময়ে হারিয়ে ফেললাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের আত্মস্বীকৃত খুনিদের বিচার করে ফাঁসিকাষ্ঠে ঝুলালেও নৃশংস খুনের নেপথ্য কুশীলবদের বিচার এখনো হয়নি। একটি শক্তিশালি কমিশন গঠন করে নেপথ্য কুশীলবদের খুজে বের করে ফাঁসির কাষ্ঠে না ঝুলানো পর্যন্ত ১৫ আগস্টের শাহাদাৎ বরণ কারিদের আত্মা সম্পূর্ণ রুপে শান্তি পাবে না,আর জাতি ও পূর্ণ কলঙ্কমুক্ত হবে না। দ্রুত একটি কমিশন গঠণের জন্য জোড় দাবী জানাচ্ছি সরকারের কাছে।

বঙ্গবন্ধুর রক্তের উত্তরসুরী তার সুযোগ্যকন্যাকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন জীবিত রেখেছিলেন বিধায় ১৯৯৬ তে প্রথম প্রধানমন্ত্রী অত:পর ২০০৯ এ দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হয়ে তা থেকে ২০২৪ সাল পর্যন্ত তার হাত দিয়ে এদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও ইতিহাস পূন:জীবিত ও রক্ষা পেয়েছিল।

মহান আল্লাহপাকের রহমতে প্রিয়নেত্রী বিশ্ব মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে পৃথিবী সেরা দেশোন্নয়নের মধ্য দিয়ে যখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সোনায় পরিনত করার স্বর্ণদ্বারে উপস্থিত তখনি আবার দেশী ও আন্তর্জাতিক সেই ৭১ এর পরাজিত পাকি-হানাদারদের দোসর মার্কিন ডিপ-স্টেটের মহা ষড়যন্ত্রে তাদের দীর্ঘ গৃহপালিত দালাল ড.ইউনূস জামাত বিএনপির নেতৃত্বে ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে নতুন পাক-মার্কিনী চক্র ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে ভারতে নির্বাসনে পাঠালো সেনাবাহিনী। পাক- মার্কিনী অনুসারী তারেক রহমানের নির্বাচিত সরকারও শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে দল আওয়ামী লীগকে রাজনীতিক ভাবে নিষিদ্ধ করে ক্ষমতার স্বাদতোও নিচ্ছেই এখন আবার জাতির পিতার শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট পালন করতে না দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্ম দিবস ঘটা করে পালনের ব্যাপক কর্মসূচী ঘোষনা করেছে দেশব্যাপী। ‘জোর যার মল্লুক তার’ নীতিতে ড.ইউনূসের মত চালাচ্ছে গণতান্ত্রিক নামের বিএনপি সরকার!!

১৫ আগস্ট ‘৭৫ তারিখে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমিন।

“খুনীদের রক্তের স্রোতে যদি প্লাবিত হয় এইদেশ,–

তবু পিতা তোমার রক্তের ঋন শোধ হবে না শেষ”।

জয়বাংলা,জয়বঙ্গবন্ধু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 GramBanglarBani
Theme Customized By BreakingNews