দেশ থেকে আজ প্রায় নির্বাসিত জয় বাংলা,জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের শ্লোগান,–
যা ছিল একাত্তরের রণাঙ্গণে মুক্তিযোদ্ধাদের উজ্জ্বীবনী প্রাণ।
যুদ্ধক্ষেত্রে শত্রু হননে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে শ্লোগানে মুক্তিযোদ্ধাদের মন প্রাণ,–
শক্তি ও সাহস বাড়াতো যোদ্ধাদের দেশ মাতৃকার স্বাধীনতা অর্জন।
আজ যারা ভয় পায় কুন্ঠাবোধ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিতে শ্লোগান,–
আদতে তারা ছিল কিনা একাত্তরে মুক্তিযোদ্ধা ও পক্ষশক্তি তাদের নিয়ে রয়েছে যথেষ্ট সন্দিহান।
একাত্তরের মুক্তিযুদ্ধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে ছিল না কোন মতভেদ,–
স্বাধীনতা উত্তর বাংলায় বিএনপির সৃষ্টি বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগানে কন্ঠ মিলায় মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবির শুরু হয় বিতর্কীত এ বিভেদ।
স্বাধীনতার চুয়ান্ন বছর পর আজ মুক্তিযুদ্ধে শহীদের রক্ত খঁচিত পতাকা প্রতিবিপ্লবীরা মাথায় বেঁধে বিরোধীতা করে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর শ্লোগানের,–
‘বস্তা পঁচা’ ইতিহাস বলে ব্যঙ্গ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহহাস’কে
অসম্মান করে জাতির জনক বঙ্গবন্ধু’কে প্রকাশ্যে অপধবস্থ করে বীর মুক্তিযোদ্ধা’দের।
পাকিস্তানী স্বৈর-শাসকের তেইশ বছরের শাসন শোষন বঞ্চনার বিরুদ্ধে বঙ্গবন্ধুর অকুতভয় নেতৃত্বে আন্দোলন সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদের রক্ত মা বোনের সম্ভ্রমের ফসল বাংলার এ স্বাধীনতা,–
আজ নস্যাৎ হতে চলেছে পাকি-মার্কিনীদের এদেশীয় মাসোহারা জীবি স্বার্থবাদী মহল ও প্রতিবিপ্লবীদের অপকর্মকান্ডে আহত প্রিয় দেশ মাতা।
সত্য মিথ্যার গুজবে একটি বৈধ সরকার পতনের সফলতায় স্বাধীন সার্বভৌম একটি দেশের খোল নলচে পাল্টে দিতে পারে কিনা একটি অনির্বাচিত সরকার!–
ম্যান্ডেটহীন কোন ব্যক্তির কলমের খোচায় বিচার আইন সচিবালয় প্রশাসন জেলা উপজেলা সেনা পুলিশ দেশী বিদেশী চুক্তিতে স্বাক্ষর চলছে আখেরী বৈধতা তাঁর কতটুকুন এ নিয়ে আমজনতার প্রশ্ন বার বার।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবির রাজাকারের বুকে একাত্তরের পরাজয়ের বীণ বাজে,–
দেশের সংখ্যা গরিষ্ঠ আমজনতার কাছে এ অমর শ্লোগান সরকারের ভয়ে প্রকাশ্যে দিতে না পারলেও প্রত্যেকের হৃদয়ের গভীরে ঝংকার দিয়ে বাজে।
*******
বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী***
Leave a Reply