নিজস্ব প্রতিবেদক:
ন্যূন্যতম ত্রিশ হাজার টাকা মাসিক মজুরির দাবীতে ঢাকার মিরপুর,তেজগাঁ,সাভার,আশুলিয়া,টঙ্গি গাজিপুর নারায়নগঞ্জ সহ দেশের পোশাক শিল্প বা গার্মেন্টস কল-কারখানার শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে তারা ঢাকা মিরপুর সহ সব এলাকায় সভা সমাবেশ মিছিলে রাজপথে হাজার হাজার গার্মেন্টস নারী শিশু কিশোর বয়স্ক শ্রমিকরা জমায়েত হয়েছে। শ্রমিক নেতারা তাদের এই দুর্মূল্যের বাজারে বেঁচে থাকার জন্য ন্যূন্যতম মজুরি ত্রিশ (৳-৩০,০০০/-) হাজার টাকা দাবী সহ ড.ইউনূস আমল থেকে বন্ধ হয়ে যাওয়া প্রায় তিনশত কল কারখানার চাকুরিচ্যুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবী এবং শ্রমিকদের উপর মালিক পক্ষের নির্যাতন ও অহরহ ছাটাই বন্ধের দাবী নিয়ে সমাবেশে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। তারেক রহমানের গণতান্ত্রিক শাসনামলে শ্রমিকদের খেয়ে পড়ে বেঁচে থাকার মৌলিক বাসস্থান খাদ্যদ্রব্য রুটি রুজির নিশ্চয়তার জন্য বৈধ সমাবেশ মিটিং মিছিল করার অধিকার থাকা সত্যেও সরকারি পুলিশ বিজিবি দলীয় ক্যাডার বাহিনী শান্তিকামী মিছিল সমাবেশের উপর যে নির্মম নিষ্ঠুর ভাবে লাঠি চাজ,কাদুনে গ্যাস ও ককটেল বোমা নিক্ষেপ করে হাজার হাজার নারী শিশু,কিশোর বৃদ্ধ শ্রমিকদের উপর অমানুষিক ববরতার প্রদর্শন করেছে তার নিন্দা করার ভাষা নেই বলে প্রত্যক্ষ দর্শীরা জানান এবং সামাজিক যোগাযোগে উহা ভাইরাল দেখা যায়। পুলিশ ও ক্যাডার বাহিনীর নির্মম লাঠিপিটা ও শারিরিক অত্যাচারে একটি যুবক শ্রমিকের মৃত্যূ হয় আহত ও জখম হয় অসংখ্য। পুলিশ কর্তৃক আটক হয় বিপুল সংখ্যক শ্রমিক।
এই গার্মেন্টস শ্রমিকদের সমস্যা সমাধানের মূলত দায়িত্ব সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও শ্রম ও কর্ম-সংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রীর। সে প্রেক্ষিতে ইতিমধ্যে মজুরি বোর্ডে ৬ সদস্য একটি সমন্বিত কমিটি গঠন করা হয়। সরকারের পক্ষ থেকে একজন বিচারককে চেয়ারম্যান, গার্মেন্টস মালিক পক্ষের একজন সদস্য,দুইজন শ্রমিক প্রতিনিধি ও বিশ্ব বিদ্যালয়ের একজন নিরপেক্ষ অধ্যাপককে কমিটির অন্তর্ভুক্ত করা হয়।
নতুন কমিটি আজ ৪ঠা নভেম্বর ২০২৬ এক সভায় প্রাথমিক আলোচনায়:
* নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়ন: আগামি ডিসেম্বর-২০২৬- এর মধ্যে- নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে এবং শ্রমিকরা জানুয়ারি- ২০২৭ থেকে এই বর্ধিত বা নতুন মজুরি হাতে পাবেন।
Leave a Reply