শোক সংবাদ: শোক সংবাদ:
প্রিয় সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সহযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ ২৭ সেপ্টেম্বর ভোর রাত ২/৩ দিকে পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে তার নিজ দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল (৭০+) বছর। গত পরশু ২৫ সেপ্টেম্বর দুপুরে প্রায় একঘন্টা সবুজের সাথে আমার মোবাইলে কৌশলাদি বিনিময় সহ নানা বিষয়ে কথোকপথন হয়।
কে জানতো আজ সবুজ চিরদিনের জন্য আমাদের কাছ থেকে ফাঁকি দিয়ে চলে যাবে মহান আল্লাহ ব্যতীত আমরা কেউ জানতাম না। এ পথে আমদের সবায়কেই চলে যেতে হবে এটাই চিরন্তন সত্যি। পৃথিবীতে যিনি যত টুকু অবদান রেখে যাবেন তিনি তার অবদানের উপর বেঁচে থাকবেন।
নারিশা পশ্চিম চর ঈদগা মাঠে সবুজের মরদেহ দোহার উপজেলা এসিল্যান্ডের নেতৃত্বে দোহার থানা পুলিশ কর্তৃক রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান শেষে মরদেহ নামাজে জানাযার পর নারিশা কবরস্থানে তাকে দাফন করা হয়।
হে আল্লাহ আমাদের সুহৃদবন্ধু সহযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজকে গুনাগাতা থেকে ক্ষমা করে পরপারে জান্নাতুল ফেরদাউসের সুন্দর মর্যাদাশীল আসণে নসীব দান করুন।আমিন।
Leave a Reply