1. akm.karam.ali@gmail.com : admi2017 :
  2. editor@grambanglarbani.com : GramBanglar Bani : GramBanglar Bani
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের সম্মান হানিকর বিতর্কীত কোন সিদ্ধান্ত নিলে মুক্তিযোদ্ধারা মাঠে নামতে বাধ্য হবে! বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও ভবিষ্যত রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে কিছু কথা; গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিসি এর মাসিক সভা অনুষ্ঠিত; একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজিত হয়েও কি শিক্ষা হয়নি পাকিস্তানি জান্তাদের!! একাত্তরের যুদ্ধশিশু এই দেশটা কার! নেকড়ের গায়ে ভেড়ার খোলস বাংলা ভাষা ও এর পবিত্রাকে রক্ষা করা দেশপ্রেমী বাঙালির দায়িত্ব ও কর্তব্য; কথিত লোহার শিকল থেকে মুক্ত হয়ে আমেরিকার সোনার শিকলে বন্দী হলো বাংলাদেশ; প্রয়াত সাংবাদিক আসলাম ইকবাল ও প্রয়াত প্রবীণ সাংবাদিকদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত;

সাতক্ষীরার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে মনোনয়ন চেয়ে শিক্ষা বোর্ডে আবেদন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১১৯ বার

সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের (EIIN: 119026) অ্যাডহক কমিটির সভাপতি পদে মনোনয়নের আবেদন করেছেন বিদ্যালয়টির আজীবন দাতা সদস্য ও প্রতিষ্ঠাতার উত্তরসূরি আ. আ. ম একরামুল হক (আসাদ)।
সম্প্রতি তিনি শিক্ষামন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যানের নিকট স্কুল পরিদর্শকের মাধ্যমে একটি লিখিত আবেদন দাখিল করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, তার পিতা মরহুম পীরজাদা মোশাররাফুল হক ১৯৭২ সালে বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও স্থায়ী ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে তিনি নিজ উদ্যোগে কবলা দলিলের মাধ্যমে বিদ্যালয়ের নামে জমি রেজিস্ট্রি করে দেন। শিক্ষা বিস্তারে তার ও তার পিতার অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর শিক্ষা বোর্ডের তৎকালীন স্কুল পরিদর্শক তাকে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করেন।
বর্তমানে আ. আ. ম একরামুল হক (আসাদ) একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকাস্থ তালা উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিবসহ বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।
আবেদনে তিনি আরও অভিযোগ করেন, বিধি অনুযায়ী সভাপতি হওয়ার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যক্তিগত ও স্বার্থসংশ্লিষ্ট কারণে তার নাম সভাপতি পদের জন্য জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডে প্রেরণ করেননি বলে তিনি জানতে পেরেছেন।
বিদ্যালয় প্রতিষ্ঠা, জমি দান, আজীবন দাতা সদস্য হিসেবে অবদান এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘ সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করে বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে তাকে মনোনয়নের জন্য শিক্ষা বোর্ডের সদয় বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 GramBanglarBani
Theme Customized By BreakingNews