1. akm.karam.ali@gmail.com : admi2017 :
  2. editor@grambanglarbani.com : GramBanglar Bani : GramBanglar Bani
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযুদ্ধের শ্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নিত্য চিরবিদায় নেওয়া ‘৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নবনব ষড়যন্ত্র বন্ধ করুন জুলাই’২৪ চেতনাধারী মুক্তিযোদ্ধা মন্ত্রী বাহাদুর!! শেখ হাসিনার প্রত্যার্পণ -না! প্রত্যাবর্তন এ নিয়ে নষ্টালজিতে ভোগছে বিএনপি সরকার; সরিষার মধ্যে ভুতের বসোবাস (গণ-মাধ্যম ): অপ্রিয় সত্যের জন্মভূমি—নির্ভীক সংবাদ সাতাশতম_প্রতিষ্ঠা_বার্ষিকীতে_:জন্ম যার অপ্রিয় সত্য প্রকাশ’ উহার নামই নির্ভীক সংবাদ; নষ্ট রাজনীতির দুষ্টু লোকগুলি হবে বিতাড়িত ; বাংলাদেশ জঙ্গি আর দঙ্গলে পরিপূর্ণ; গুড_নেইবারস_বাংলাদেশ_দোহার_সিডিসি_এর_মাসিক_সভা_অনুষ্ঠিত; বর্বরতার নগ্ন প্রকাশ;

নষ্ট রাজনীতির দুষ্টু লোকগুলি হবে বিতাড়িত ;

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার

কলমেঃ বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী**

নষ্ট রাজনীতির দুষ্টু লোকগুলো অবৈধ ক্ষমতার দাপটে অহরহ পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ বাধিয়ে ধবংসের উন্মত্ততায় থাকে মেতে,–
অনুন্নত দেশের মুক্তিকামী মানুষের জীবন নিয়ে করে ওরা খেলা কাউকে মাথা উচু করে দাড়াতে চায় না দিতে।

স্বাধীনতাকামী মুক্তিপাগল দুনিয়ার হত-দরিদ্র নিপিড়িত নির্যাতিত জনগোষ্ঠী যখনই শিরদারা সোজা করে দাড়াতে চায়,–
পৃথিবীর সাম্রাজ্যবাদী রক্তখেকো হায়নাগুলো ষড়যন্ত্রের মহা ঘুট পাকিয়ে প্রতিবাদী দেশপ্রেমিক জনতা ও নেতাকে খুন করায়।

সাম্রাজ্যবাদীরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে হানাদার পাকিস্তানিদের মদদ দিয়ে ত্রিশ লক্ষ বাঙালিকে নৃশংস হত্যা,দুই লক্ষাধিক মা- বোনের করিয়ে ছিল ইজ্জত লুন্ঠন,–
পঁচাত্তরের পনরই আগস্ট সপরিবারে হত্যা করিয়েছিল জাতির পিতা শেখ মুজিবকে, তেসরা নভেম্বর কারাগারে চার নেতাকে হত্যা করিয়ে চরম প্রতিশোধ নিয়েছিল ওরা সেদিন।

পৃথিবীর খুনিদের সরদার মার্কিন যুক্তরাষ্ট্রের হেনরী কিসিঞ্জার বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পেক্ষাপট তৈরীতে বাংলাদেশকে “তলাবিহীন ঝুড়ির” আখ্যা দিয়েছিল,–
চুয়াত্তরে ম্যাকি দুর্ভিক্ষ তৈরী,উত্তরবঙ্গের পাগলী বাসন্তীকে জাল পড়ানো,স্বাধীনতা বিরোধী ও গুপ্ত জঙ্গীদের হাতে অস্র তুলে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছিল।

সাম্রাজ্যবাদীরা নিজেদের স্বার্থে পৃথিবীর জাতীয়তাবাদী প্রগতিশীল দেশপ্রেমিক নেতাদের বেছে বেছে হত্যা করেছে করছে,–
ভারতের জনপ্রিয়নেত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী,তৎপূত্র রাজিব গান্ধী,ইরাকের সাদ্দাম হোসেন,লিবিয়ার গাদ্দাফী সৌদি আরবের বাদশাহ ফয়সাল সহ অনেককে হত্যা করেছে।

সাম্রাজ্যবাদীগোষ্ঠী ভুখা নাঙ্গা নিরস্র মুক্তিকামী মানুষের মৌলিক অধিকার খর্ব করে অথচ বিশ্বের গণতন্ত্রের ধব্জাধারী ও মানবতার শিখন্ডী শ্লোগান তুলে মুখ মুখে,–
ওরাই যে পৃথিবীর গণতন্ত্র ও মানবতার চরম শত্রু ওদের জঘন্ন কর্মকান্ডে প্রমান করে দেয় সচেতন বিশ্ববাসির চোখে।

ওরে হায়নার দল একাত্তরে এক সাগর রক্তে কেনা বাংলাদেশ জাতির পিতার আদর্শের প্রকল্পিত পথে দেশ চলছে এতদিন,–
বিগত সরকারের দুঃসাহসিক ও ক্যারেসম্যাটিক নেতৃত্বে ষড়যন্ত্রকারী ও সাম্রাজ্যবাদীদের পদ-দলিত করে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দিয়েছিল দাড় করিয়ে।

দুর্ভাগ্য আজ বাঙালির দেশপ্রমিক নেতার সাহস ধর্য্য জ্ঞান ও সুদুরপ্রসারী পরিকল্পনা যদি থাকত প্রচলিত,–
তাহলে নষ্ট রাজনীতির দুষ্টু লোকগুলো সব দেশ থেকেই হতো বিতাড়িত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 GramBanglarBani
Theme Customized By BreakingNews