1. akm.karam.ali@gmail.com : admi2017 :
  2. editor@grambanglarbani.com : GramBanglar Bani : GramBanglar Bani
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের শিল্পাঞ্চলের গার্মেন্টস শ্রমিকরা ত্রিশ হাজার টাকা মজুরির দাবীতে আন্দোলনরত: দমনে পুলিশ ও দলীয় ক্যাডাররা এযাকশনে; গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিসির মাসিক সভা অনুষ্ঠিত; কওমী মাদ্রাসা উচ্চ শিক্ষার মর্যাদাবান হলেও ছাত্রশিক্ষকের মানসিকতা বদলায়নি শপথ বিহীন ফ্রি স্টাইলে চলুক রাষ্ট্র বা দেশ! মুক্তিযোদ্ধাদের অর্থভান্ডার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের সম্পত্তি বিক্রীর গভীর ষড়যন্ত্র চলছে তা বন্ধ করতে হবে; আমেরিকা বাংলাদেশের বন্ধু হলে অন্যকোন শত্রুর প্রয়োজন নেই ফলে শেখ হাসিনার মুক্তির পথ অন্ধকারাচ্ছন্ন! আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২৬ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত; সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ মৃত্যূবরণ করেছেন; মুক্তিযুদ্ধের শ্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নিত্য চিরবিদায় নেওয়া ‘৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নবনব ষড়যন্ত্র বন্ধ করুন জুলাই’২৪ চেতনাধারী মুক্তিযোদ্ধা মন্ত্রী বাহাদুর!!

মেডিকেলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শুধুই সান্ত্বনার!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৫২৬ বার
ফাইল ছবি

আশায় বুক বেঁধে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৯৬২ শিক্ষার্থী। উত্তরপত্র দেখার সময় হয়তো অনিচ্ছাকৃত কোনো ভুলে তাদের মেধাতালিকায় ঠাঁই হয়নি ভেবেছিলেন। তবে তাদের জন্য দ্বিতীয়বারও নতুন কোনো সুখবর আসেনি। ৯৬২ ভর্তিচ্ছু শিক্ষার্থীর উত্তরপত্র পুনঃনিরীক্ষণে আগের নম্বরই রয়ে গেছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জাগো নিউজকে বলেন, উত্তরপত্রে কোনো ধরনের ভুল পাওয়া যায়নি। আবেদনকারী প্রত্যেকের উত্তরপত্র মেশিনে পুনঃনিরীক্ষা ছাড়াও হাতেকলমে দেখা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহ জুড়ে ৯৬২ আবেদনকারীর খাতা দেখার কাজ শেষ হয়েছে। ইতোমধ্যেই ফলাফলে কোনো পরিবর্তন নেই মর্মে মোবাইলে ক্ষুদেবার্তায় সকলকে জানিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সান্ত্বনার জন্যই খাতা পুনঃনিরীক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সদস্যদের উপস্থিতিতে যেভাবে পৃথক দুই মেশিনে ভর্তি পরীক্ষার খাতা দেখা হয় সেখানে ভুল হওয়ার সুযোগ থাকে না বললেই চলে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুসারে গত ১৭ অক্টোবর ২৬ অক্টোবর (মোট ৯ দিন) ভর্তিচ্ছু শিক্ষার্থী অফেরতযোগ্য এক হাজার টাকা জমা দিয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এ সময়ে মোট ৯৬২ জন ছাত্রছাত্রীর আবেদনপত্র জমা পড়ে।

উল্লেখ্য, চলতি বছর অনুষ্ঠিত মেডিকেলের ভর্তি পরীক্ষায় ৮০ হাজার ৮১৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে ৪১ হাজার ১৩২ জন পাস করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 GramBanglarBani
Theme Customized By BreakingNews