1. akm.karam.ali@gmail.com : admi2017 :
  2. editor@grambanglarbani.com : GramBanglar Bani : GramBanglar Bani
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের সম্মান হানিকর বিতর্কীত কোন সিদ্ধান্ত নিলে মুক্তিযোদ্ধারা মাঠে নামতে বাধ্য হবে! বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও ভবিষ্যত রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে কিছু কথা; গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিসি এর মাসিক সভা অনুষ্ঠিত; একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজিত হয়েও কি শিক্ষা হয়নি পাকিস্তানি জান্তাদের!! একাত্তরের যুদ্ধশিশু এই দেশটা কার! নেকড়ের গায়ে ভেড়ার খোলস বাংলা ভাষা ও এর পবিত্রাকে রক্ষা করা দেশপ্রেমী বাঙালির দায়িত্ব ও কর্তব্য; কথিত লোহার শিকল থেকে মুক্ত হয়ে আমেরিকার সোনার শিকলে বন্দী হলো বাংলাদেশ; প্রয়াত সাংবাদিক আসলাম ইকবাল ও প্রয়াত প্রবীণ সাংবাদিকদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত;

বাংলা ভাষা ও এর পবিত্রাকে রক্ষা করা দেশপ্রেমী বাঙালির দায়িত্ব ও কর্তব্য;

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১৫ বার

নিজস্ব প্রতিবেদক:

পৃথিবী আধুনিক থেকে অত্যাধুনিক, মানুষ আদিমতা থেকে সভ্যতায় উন্নতি,মূর্খতা অজ্ঞতা বা নিরক্ষতা থেকে স্বাক্ষরতা শিক্ষা আধুনিক সুশিক্ষা, বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও ইতিহাস সমাজ ও ধর্ম শিক্ষায় আজ মানুষ হিসেবে আমরা বিকশিত। মানুষ তার উন্নয়ন ও সফলতার অগ্রগতি থেকে কেউ পিছনে ফিরে যেতে চায় না। সে হোক শিক্ষায়,রাজনীতিতে সামাজিক অর্থনীতি ব্যবসা বানিজ্যতে সাহিত্য সংস্কৃতি খেলাধুলা যাহাই হোক।
বিশেষ করে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ তার ঐতিহ্যবাহী বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির ধারাবাহিকতা পাঠ্যপুস্তকে সুদ্ধ সুন্দর শালিন,সাবলীল সুবচনীয় শব্দের চর্চা স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয় গুলিতে পাঠদান করানো হয়েছে ফলে দীর্ঘ ৫৫ বছর সময়কাল যাবত ছাত্রছাত্রীদের মধ্যে কোন রুপ অশালিন অসুন্দর ভাষা বা বাক্য উচ্চারণে অঙ্গতি পরিলক্ষিত হয়নি।

কিন্তু দু:খের বিষয় ২০২৪ এর নব প্রজন্মের জেন-জি কর্তৃক জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাঠে সভা সমাবেশে শ্লোগানে পিকেটিংয়ে বাংলা শব্দের বিকৃত উচ্চারণ / আববী উর্দ্দু বাংলা ইংরেজী সংমিশ্রিত শব্দের ব্যবহার ও বাংলা অসভ্য নোংরা শব্দের মেয়েলি অঙ্গের গালি প্রয়োগ ছিল অনেকের মূখে যথেচ্ছা। যা নিয়ে সভ্য সমাজে প্রচুর আলোচনা সমালোচনার ঝড় উঠেছে এবং তা পৌছে গেছে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষান সমূহে গণ-মাধ্যম ও মিডিয়া মহলের সুবাদে দেশ ও বিদেশে চলছে এ নিয়ে সমালচনা কঠোরভাবে।
নব প্রজন্মের আন্দোলনকারি অনেকের মূখের ভাষাগত বিশ্রী ও কুৎশ্রীত শব্দ প্রয়োগের শতস্ফুর্ত্তায় মনে হচ্ছিল জেন জিরা সুন্দর সুদ্ধ সভ্য সুবচনীয় মার্জিত ভাষা প্র‍য়োগে দেওলিয়াত্বে ভোগছে।
নব প্রজন্মের তরুন ( সমন্বয়ক) রাজনীতিকদের মূখের উচ্চারিত কুৎশিত ভাষা প্রয়োগের সমালোচনা করতে গিয়ে দেশের প্রখাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়বাদে বিশ্বাসী মেহের আফরাজ শাওন ছাত্রশিবির নেতা রাকসু জিএস এর মব-ভায়োলেন্স সহ জেন জি কর্তৃক প্রাণনাশের হুমকীর মূখোমূখি হয়েছেন। অথচ অফেন্স মব ভায়োলেন্সের বিষয়ে জামাত নিয়ন্ত্রিত বিএনপি সরকার হ্যাচ্চিটা পর্যন্ত দিতে দেখা যায়নি বরং সূত্রেমতে জানা গেছে উলটো মেহের আফরোজ শাওনের নামেই মামলা রজ্জু হয়েছে যা খুবই নিন্দনীয়।
কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে কথিত ফ্যাসিষ্ট  সরকার পতনের পর অদ্যাবদী জেন জিরা বঙ্গবন্ধু,মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ-৭১ এর স্বাধীনতা, ১৬ ডিসেম্বর বিজয় দিবস,জাতীয় সঙ্গীত,পতীত সরকার প্রধান,৭২ এর সংবিধান এগুলির নাম উচ্চারণ করে শত সহস্র বার কুৎশিত ঘৃনিত অসভ্য শব্দাবলি দিয়ে গালি দেয়া হয়েছে কেন! কেন!! এর উত্তর তো চাইতেই পারে স্বদেশপ্রেমি বাঙালি লেখক সাংবাদিক সাহিত্যিক সাংস্কৃতিক ক্রীড়ামোদী জাতীয়তাবাদী অসাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ সে অধিকার সকলেরই আছে। সরকারকে কর প্রদানকারি এ দেশের প্রতিটা নাগরিক সত্য ও ন্যায়সংগত প্রত্যেক ব্যাপারে জানার অধিকার রাখে এবং উহার সঠিক উত্তর দিতে বাধ্য সরকার ।

জেন জিরা বলতো দেশটা কারো বাপের না। সত্যিকথা এ দেশ ১৮ কোটি বাঙালির যারা সরকারি ট্যাক্স বা কর প্রদান করেন নাগরিক হিসেব এন আই ডি কার্ড বহণ করেন তাদের। আর তাদের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার যেমন আছে তেমনি অসত্য অন্যায় অমানবিক বিচার ব্যবস্থার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদের মধ্য দিয়ে নাগরিক ও ব্যক্তি জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অধিকারও র‍য়েছে।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে কারা সুবিধা লুটছে আর কারা বঞ্চিত হয়ে ধূলামাটির সাথে গড়াগড়ি করছে! অর্থনৈতিক সামাজিক শিক্ষা চাকুরি ব্যবসায় সেগুলির সঠিক তদারকি না করে তেইলার মাথায় তেল দিবে আর বঞ্চিতরা নি:শেষ হয়ে যাবে তাতো হতে পারে না তার জবাব কে দিবে? একটি বৈষম্যমুক্ত,দুর্নীতি মুক্ত,অপশাসনমুক্ত,গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থনীতির স্বনির্ভরতা, বিদেশ নির্ভরতা মুক্ত পররাষ্ট্রনীতি চালুকরনের জন্য স্বাধীন বাংলাদেশের জন্য সবাই আন্দোলন করেছে সেই স্বৈরাচার মুক্ত দেশটি গত দুই বছর অতিক্লান্ত করেছে ড.মু ইউনুস সরকার ও নির্বাচিত বিএনপি সরকার কর্তৃক এ দুই বছরে কতটুকু সফলতার মূখ দেখতে পেলাম আমরা? এখনও তো পতীত সরকারের অব কাঠামো উন্নয়ন,অর্থনৈতিক সাফল্য, ব্যবসা বানিজ্য কল-কারখানার উৎপাদন বৃদ্ধি,বন্ধ পোশাক শিল্পের চালুকরণ কি সম্ভব হয়েছে! রপ্তানীর অবস্থা কি বিদেশের রেমিটেন্স বৃদ্ধির জন্য শ্রম বাজার সৃষ্টির অগ্রগতি কতটুকুন! নাগরিকের নিত্য প্র‍য়োজনীয় দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আছে কি! ইত্যাদি ইত্যাদি সফলতা পতীত সরকারের ধারে কাছেও পৌছতে পারছে কি না জনগণ জানতে চায়! বাহ্যিক দৃষ্টিতে জনগণ দেখছে সংসদে এ ব্যাপারে যতটা আলোচনা না হচ্ছে তার চেয়ে সরকারি দল ও বিরোধীদলের এম,পি মন্ত্রীদের ক্ষমতায় টিকে থাকা আর হালুয়া রুটির ভাগাভাগি নিয়েই নিজেদের লড়াই চলছে পাঁচ মাস যাবৎ পাশাপাশি পতীত রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে দেশের জেলখানাগুলি ভর্তি করা হচ্ছে বিরোধীদের রাজনীতি বন্ধ করার জন্য অনিয়মতান্ত্রিক বিতর্কীত বিচার ব্যবস্থায় তাদের নেতাকর্মীদের জেল ফাঁসির রায় শোনানী হচ্ছে। অন্য দিকে তাদের ঐতিহ্যবাহী মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারি সংগঠন ৭৭ বছর বয়সী আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে দেয়ার পায়তারার মহা ষড়যন্ত্র চলছে দেশের ভিতরে ও বাইরে ৭১ এর মুক্তিযুদ্ধে পরাজিত দল ও দেশগুলি কর্তৃক।

অপর দিকে জেন জির সমর্থিত বিগত ড.ইউনুস সরকার ও বর্তমান বিএনপি সরকার বাংলাদেশের আভ্যন্তরিন বিষয়ে ভারতের আগ্রাসী বিদেশনীতির বিরুদ্ধে সোচ্চার থাকলেও বাংলাদেশের চিরচেনা মুক্তিযুদ্ধকালিন বৃহৎ শত্রুদেশ আমেরিকার ও পরাজিত পাকিস্তানের সাথে সরকার  রাষ্ট্রবিরোধী অসম বানিজ্য চুক্তি,যুক্তরাষ্ট্রের কোম্পানীর কাছে চট্টগ্রাম বানিজ্য বন্দর সহ একাধিক বন্দর লীজ প্রদান,সুমদ্র দ্বীপ সেন্টমার্টিন লীজ,পার্বত্য চট্টগ্রামের সীমান্তে মানবিক করিডোরের নামে মায়ানমারে যাতায়াতের রাস্তা তৈরী ও যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তি ও যুদ্ধবিমান ক্রয় চুক্তি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছে এবং সর্বপরি মার্কিন যুক্তরাষ্টের ২৫০ তম স্বাধীনতা দিবসটি উদযাপনের জন্য দেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া কি সাংবিধানিক নিয়মের পর্টোকলে পড়ে! যা দেখে শুনে দেশবাসীর মনে হচ্ছে বাংলাদেশটা আমেরিকার একটা অঙ্গরাজ্য!!

বাঙালি অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন ২৪ এর জুলাইয়ের চেতনা ধারণকারি সুবিধাভোগী কোটি কোটি টাকার অর্থ-সম্পদে ফোলেফেপে উঠা নব প্রজন্মের ( সমন্বয়ক) তরুন রাজনীতিকদের দাম্বিকতার ফসল অশ্রাব্য কুৎশিত নোংরা নারীর বিশেষ অঙ্গের গালি শব্দ চয়নের প্রতিবাদে সামাজিক যোগাযোগে শাওনের দেয়া পোষ্ট দেখে জেন-জিদের ভিতর এত পরিমান রাগ উন্মাদনা ও উস্মার জন্ম নিচ্ছে যে ফলে প্রদর্শিত হচ্ছে প্রকাশ্য হুমকী দুমকী ।

তবে এ দেশের বায়ান্ন সালের বাঙালি ছাত্র তরুনরা মাতৃভাষা বাংলাকে বুকের তাজা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন মর্যাদার আসনে। আর এই বাংলা ভাষাই সুন্দর সুবচনীয় সুমিষ্টিমুধুর করে সুমহান মর্যাদার আসনে স্থাপন ও প্রতিষ্ঠিত করেছেন বাংলা সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা, গান, প্রবন্ধ, নাটক, চলচ্চিত্রের ইস্কৃপ্ট লেখার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম,কবি জীবনানন্দ দাস, মহা কবি কায়কোবাদ,মাইকেল মধুসুধন দত্ত,পল্লী কবি জসিম উদদীন, কবি বংকীম চন্দ্র কবি আহসান হাবিব, কবি বেগম রোকেয়া শাখাওয়াত,সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টপাধ্যায়, কবি শামসুর রাহমান, কবি নির্মলেন্দু গুণ প্রমূখ বাংলার পথিতযথা কবি সাহিত্যিকগণ। উপরোক্ত জ্ঞান তাপস নক্ষত্রগণের স্পর্শে বাংলা সাহিত্য আজ পৃথিবীব্যাপি সুপরিচিত ধন্য ও অধিক প্রষিদ্ধ হয়েছে। বাংলাদেশের অমর একুশে ফেব্রুয়ারি দিবসটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান শাখার ইউনেস্কো সংস্থা কর্তৃক স্বীকৃতি পাওয়াতে বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে অধিক মর্যাদার আসণ দখল করে আছে ফলে আমরা বাঙালিরা আজ গর্বিত জাতি।

অথচ আজকে বাংলাদেশের কিছু অবাঙালি/বাঙালি মূখোশধারী মূর্খ অসভ্য অপ-সংস্কৃতির বাংলা শব্দ বিকৃতকারি দুর্বৃত্তেরা বাংলা ভাষাকে নানাভাবে অপমান অসম্মান করছে। খাটি দেশপ্রেমী বাঙালি ভাই ও বোনেরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে এসে বাংলাদেশ থেকে এই অপ-সংস্কৃতিক দুর্বৃত্তদের স্বমুলে উচ্ছেদ করে বাংলা ভাষা ও এর পবিত্রাকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে ও যথাযথ কর্তব্য পালন করতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 GramBanglarBani
Theme Customized By BreakingNews