#গুড_নেইবাস_বাংলাদেশ_দোহার_সিডিপির_উদ্যোগে_বিতর্ক_প্রতিযোগিতা_অনুষ্ঠিত;
নিজস্ব প্রতিবেদক;
গুড নেইবারস বাংলাদেশ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে দোহার সিডিপির উদ্যোগে চরকুশাই কার্যালয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ আগস্ট-
২০২৬ সোমবার বিকালে দোহার সিডিসি এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় গুড নেইবারস যুব স্বেচ্ছাসেবকদের মধ্যে’ “সবুজ ও নিরাপদ আগামির জন্য যুব কন্ঠস্বর ” প্রতিপাদ্যের পক্ষে দলনেতা সাইয়েদা আকতার এযানি, সঙ্গী তানজিলা আকতার ও মো: শহীদুল ইসলাম এবং বিপক্ষে দলনেতা মো: সাইদুল ইসলাম,সঙ্গী রুপা আকতার ও সাবিকুন নাহার বিতর্কে অংশ নেন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার বিমল গোলদার, সিডিসি সদস্য বজলুর রহমান আতা ও প্রতিষ্ঠানের স্বাস্থকর্মকর্তা ডা. দীপ দাস।
নির্ধারিত ২২ মিনিট সময়কালিন দুইপক্ষের তীক্ষ্ন যুক্তিতর্কের এই প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় মাত্র ৬ নাম্বারের ব্যবধানে দুই পক্ষের মধ্যে জয় পরাজয় নির্ধারিত হয়।
বিতর্কের বিপক্ষ দল বিজয়ী হন এবং দলনেতা সাইফুল ইসলাম সেরাবক্তা নির্বাচিত হন।
বিজয়ী ও পরাজিত উভয় দল ও সেরা বক্তাকে গুড নেইবারস এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা সহ অনুষ্ঠান শেষে সবায়কে আপ্যায়িত করা হয়।
Leave a Reply