1. akm.karam.ali@gmail.com : admi2017 :
  2. editor@grambanglarbani.com : GramBanglar Bani : GramBanglar Bani
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তিযুদ্ধের শ্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নিত্য চিরবিদায় নেওয়া ‘৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নবনব ষড়যন্ত্র বন্ধ করুন জুলাই’২৪ চেতনাধারী মুক্তিযোদ্ধা মন্ত্রী বাহাদুর!! শেখ হাসিনার প্রত্যার্পণ -না! প্রত্যাবর্তন এ নিয়ে নষ্টালজিতে ভোগছে বিএনপি সরকার; সরিষার মধ্যে ভুতের বসোবাস (গণ-মাধ্যম ): অপ্রিয় সত্যের জন্মভূমি—নির্ভীক সংবাদ সাতাশতম_প্রতিষ্ঠা_বার্ষিকীতে_:জন্ম যার অপ্রিয় সত্য প্রকাশ’ উহার নামই নির্ভীক সংবাদ; নষ্ট রাজনীতির দুষ্টু লোকগুলি হবে বিতাড়িত ; বাংলাদেশ জঙ্গি আর দঙ্গলে পরিপূর্ণ; গুড_নেইবারস_বাংলাদেশ_দোহার_সিডিসি_এর_মাসিক_সভা_অনুষ্ঠিত; বর্বরতার নগ্ন প্রকাশ;

সৌদিতে ২৪ হাজার অভিবাসী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৪৯৫ বার
ফাইল ছবি

অভিবাসী ও শ্রমিক আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ৩ দিনে প্রায় ২৪ হাজার প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় রোববার এ খবর প্রকাশ করে সৌদি গ্যাজেট।

জানা গেছে, ১৫ হাজার ৭০২ জনকে অভিবাসী আইনে, তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইনে ও চার হাজার ৩৫৩ জনকে শ্রমিক আইনে গ্রেফতার করেছে পুলিশ। তবে এরা কোন দেশের নাগরিক, তা বলা হয়নি।

২৪ হাজার জনের মধ্যে ৪২ শতাংশ মক্কা থেকে, ১৯ শতাংশ রিয়াদ, ১১ শতাংশ আসির, ৬ শতাংশ জাজান ও ৫ শতাংশ দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৩৯৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদিতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আট হাজার ৪৩৩ জনকে সৌদি আরবের প্রবাসী দফতরে রাখা হয়েছে। তাদের মধ্যে সাত হাজার ৪৯১ জন পুরুষ ও ৯৪২ জন নারী রয়েছে।

এদিকে অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা করার অভিযোগে ২৫ সৌদি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 GramBanglarBani
Theme Customized By BreakingNews