1. akm.karam.ali@gmail.com : admi2017 :
  2. editor@grambanglarbani.com : GramBanglar Bani : GramBanglar Bani
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তিযুদ্ধের শ্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নিত্য চিরবিদায় নেওয়া ‘৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নবনব ষড়যন্ত্র বন্ধ করুন জুলাই’২৪ চেতনাধারী মুক্তিযোদ্ধা মন্ত্রী বাহাদুর!! শেখ হাসিনার প্রত্যার্পণ -না! প্রত্যাবর্তন এ নিয়ে নষ্টালজিতে ভোগছে বিএনপি সরকার; সরিষার মধ্যে ভুতের বসোবাস (গণ-মাধ্যম ): অপ্রিয় সত্যের জন্মভূমি—নির্ভীক সংবাদ সাতাশতম_প্রতিষ্ঠা_বার্ষিকীতে_:জন্ম যার অপ্রিয় সত্য প্রকাশ’ উহার নামই নির্ভীক সংবাদ; নষ্ট রাজনীতির দুষ্টু লোকগুলি হবে বিতাড়িত ; বাংলাদেশ জঙ্গি আর দঙ্গলে পরিপূর্ণ; গুড_নেইবারস_বাংলাদেশ_দোহার_সিডিসি_এর_মাসিক_সভা_অনুষ্ঠিত; বর্বরতার নগ্ন প্রকাশ;

ড. তানভীর ‘আইএফওএএম’ গ্লোবাল অর্গানিক অ্যাম্বাসেডর মনোনীত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৫১৯ বার
ফাইল ছবি

‘আইএফওএএম গ্লোবাল অর্গানিক অ্যাম্বাসেডর’ হিসেবে প্রথম বাংলাদেশি মনোনীত হয়েছেন ড. শেখ তানভীর হোসেন। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত আইএফওএএম সাধারণ পরিষদে জার্মানির আন্তর্জাতিক ফেডারেশন অব জৈব কৃষি আন্দোলন (আইএফওএএম) তানভীর হোসেনকে এ মনোনয়ন দিয়েছে।

তিনি প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি আইএফওএএম-এশিয়ার ভাইস-প্রেসিডেন্ট, ‘অর্গানিক ফার্মিং ইনোভেশন অ্যাওয়ার্ড’ এবং এবার ‘আইএফওএএম অর্গানিক অ্যাম্বাসেডর’ হিসেবে মনোনীত হয়েছেন।

‘আইএফওএএম’ সাধারণ পরিষদে বিশ্বব্যাপী ‘আইএফওএএম গ্লোবাল অর্গানিক অ্যাম্বাসেডর’ হওয়ার জন্য বিশ্বব্যাপী ১৭ জন ব্যক্তিকে নির্বাচিত করেছে এবং আইএফওএম- অর্গানিক ইন্টারন্যাশনালের ব্যাজ পরতে এবং গ্লোবাল, আঞ্চলিক এবং জাতীয় গুরুত্বের ঘটনাবলীর ক্ষেত্রে ব্র্যান্ড এজেন্ট হিসেবে কাজ করার মনোনয়ন দিয়েছে।

ড. তানভীর এখন জাপানের টোকিওতে অবস্থিত আন্ত:সরকারি সংস্থা এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশনে (এপিও) কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করছেন।

প্রসঙ্গত, এপিও, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০ সদস্য দেশগুলোর মধ্যে কাজ করছে, যা উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 GramBanglarBani
Theme Customized By BreakingNews