1. akm.karam.ali@gmail.com : admi2017 :
  2. editor@grambanglarbani.com : GramBanglar Bani : GramBanglar Bani
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযুদ্ধের শ্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নিত্য চিরবিদায় নেওয়া ‘৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নবনব ষড়যন্ত্র বন্ধ করুন জুলাই’২৪ চেতনাধারী মুক্তিযোদ্ধা মন্ত্রী বাহাদুর!! শেখ হাসিনার প্রত্যার্পণ -না! প্রত্যাবর্তন এ নিয়ে নষ্টালজিতে ভোগছে বিএনপি সরকার; সরিষার মধ্যে ভুতের বসোবাস (গণ-মাধ্যম ): অপ্রিয় সত্যের জন্মভূমি—নির্ভীক সংবাদ সাতাশতম_প্রতিষ্ঠা_বার্ষিকীতে_:জন্ম যার অপ্রিয় সত্য প্রকাশ’ উহার নামই নির্ভীক সংবাদ; নষ্ট রাজনীতির দুষ্টু লোকগুলি হবে বিতাড়িত ; বাংলাদেশ জঙ্গি আর দঙ্গলে পরিপূর্ণ; গুড_নেইবারস_বাংলাদেশ_দোহার_সিডিসি_এর_মাসিক_সভা_অনুষ্ঠিত; বর্বরতার নগ্ন প্রকাশ;

প্রয়াত সাংবাদিক আসলাম ইকবাল ও প্রয়াত প্রবীণ সাংবাদিকদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত;

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৮৯ বার

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে ঢাকা তোপখানাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ২৯ জুন ‘২৬ সোমবার সকাল ১১ টায় প্রয়াত কর্মাহত সাংবাদিক আসলাম ইকবাল সহ সংগঠনের প্রয়াত ১৩ জন সাংবাদিকের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।উক্ত শোক সভায় সংগঠনের সভাপতি এবিএম সেলিম আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: একাব্বর আলীর সঞ্চালনায় প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবনের উপর আলোচনা ও পরপারের সুখ শান্তি কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ১নং কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি শিকদার আবদুস সালাম,সহ-সভাপতি আলম হোসেন,সিনিয়র সদস্য সাবেক অর্থ সম্পাদক আব্দুল মজিদ, বর্তমান অর্থ সম্পাদক মিজানুর রহমান,দপ্তর সম্পাদক আআম একরামুল হক আসাদ, সদস্য কবি জামাল উদ্দিন জামাল,সদস্য আশ রাফ সরকার, প্রয়াত আসলাম ইকবালের ভাগনি ফাতেমাতুজ জহুরা তন্নী প্রমূখ নেতৃবর্গ।

প্রতিষ্ঠাতা সভাপতি একেএম করম আলী তার বক্তব্যে বলেন –অত্র সংগঠন প্রতিষ্ঠালগ্নে প্রয়াত সাংবাদিকদের অবদানকে ধরে রাখার জন্য এই সংগঠনকে আরো শক্তিশালী ও উচ্চতায় নিয়ে গিয়ে মরহুমদের রেখে যাওয়া প্রত্যাশা ও আন্দোলনের সুফল প্রত্যেক প্রবীণ সাংবাদিক যাতে ভোগ করে যেতে পারেন সরকারের কাছে দীর্ঘদিনের ন্যায্য দাবী প্রতি মাসে ২০ (বিশ) হাজার টাকা ভাতা আদায় করে নিতে পারলেই মরহুমদের আত্মা পরপারে শান্তি পাবে ।

সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত, এবং প্রয়াত অন্যান্য সাংবাদিক মোহাম্মদ মোস্তফা কামাল পাশা,সৈয়দ আহম্মদ অটল , সনৎ নন্দী, খন্দকার আতাউল হক, আবুল কালাম, কবি মহসীন হোসাইন, কাজী ওমর ফারুক, জাকির শিকদার, রুহুল আমিন, নূরুল ইসলাম, দুলাল চন্দ্র দে,গোলাম রব্বানী জামিল স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার সুখ শান্তি কামনা করে জাতীয় প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মনিরুজ্জামান মোনাজাত পরিচালনা করেন। সভা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি খাবার বিতরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 GramBanglarBani
Theme Customized By BreakingNews