১লা সেপ্টেম্বর ২০০১ নির্ভীক সংবাদ নামের পাক্ষিক পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও অপ্রিয় সত্য সংবাদ প্রকাশে অঙ্গীকার নিয়ে সংবাদপত্র জগতে যাত্রা শুরু করেছিল তা হাটি হাটি পা পা করে অসংখ্য চড়াই উৎড়াই প্রতিকুলতা ঝড় ঝঞ্চা হামলা মামলা অতিক্রম করে আজ ছাব্বিশটি বছর পাড় করে সাতাশ বছরে পা দিচ্ছে।
দু:সাহসিক ও আপোষহীন কলম সৈনিক পত্রিকাটির মালিক ও সম্পাদক আ আ ম একরামুল হক আসাদ একঝাঁক তরুন ও নবীণ সংবাদকর্মী সাথে নিয়ে প্রথম যাত্রা শুরু করে আজ অসংখ্য সাংবাদিকের প্রশিক্ষক হিসেবে তিনি সকলের সহযোগিতায় নির্ভীক সংবাদকে সংবাদপত্র জগতে বহুল প্রচারণা ও প্রকাশনায় দেশ বিদেশে সুপরিচিত করে তুলেছেন।
নির্ভীক সংবাদের বহু সাংবাদিক দেশী বিদেশী খ্যাতনামা সংবাদপত্রের সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেছেন এমন কি অনেকে নতুন নতুন সংবাদ পত্রের মালিক ও সম্পাদক প্রকাশক হয়ে দুর্দান্ত সাহস ও দক্ষতার সাথে তা চালাচ্ছেন। আমি নিজেও প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পত্রিকায় সহকারি সম্পাদক হিসেবে যাত্রা শুরু করে বিভিন্ন পদসহ নির্বাহী সম্পাদকের পদে এক যুগের ও বেশী সময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছি। স্বাধীনতা পরবর্তীতে কয়েকটি প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণী, দৈনিক খবর, সাপ্তাহিক মুক্তিবাণী, দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিক পূরবী,The Daily News Star, সাপ্তাহিক একুশে সহ অনেক পত্রিকায় সাফল্যের সাথে কাজ করেছি। এখন নিজের সম্পাদনা ও প্রকাশনায় একটি অনলাইন পত্রিকা’ গ্রাম বাংলার বাণী’ চালাচ্ছি।
নির্ভীক সংবাদের প্রাণ দেশের বিভিন্ন অবহেলিত পিছিয়ে পড়া অঞ্চলের দুর্দশা অভাব অনটনে জর্জড়িত মানুষের ব্যথা ব্যদনার কাহিনী অশিক্ষা কুশিক্ষা,পুরুষ শাসিত সমাজের নারী নির্যাতন ধর্ষন বাল্য বিবাহ নিগৃহিত শিশু শ্রমিকের উপর জুলুম অত্যাচার এ সকল সংবাদ তুলে এনে প্রকাশ করা এবং সংঘটিত সংবাদের পিছনের নিখাত সংবাদ বের করে এনে প্রকাশের মাধ্যমে সুষ্ঠু ন্যায় বিচার পাওয়ার নিমিত্তে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর করা।
দেশের সংবাদপত্রগুলির উপর সব সরকারের দমন পিড়ন প্রায়শ্যই অব্যাহত থাকে যখন তাদের অন্যায় অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে দেশ জনতার পক্ষে সংবাদ পত্র গুলি সোচ্চার থাকে। নির্ভীক সংবাদ সরকারি কোন অন্যায় রক্তচোক্ষুর কাছে কখনো মাথা নত করেনি বিধায় অন্যায় দুর্নীতিগ্রস্থ ব্যক্তিরা ও সরকারি কর্মকর্তাদের মূখোমূখি হতে হয়েছে বার বার মামলা হামলার লড়াইয়ের মধ্য দিয়ে। তবুও নির্ভীক সংবাদের সম্পাদক প্রকাশক ও সাংবাদিকরা থেমে থাকেনি তাদের বস্তুনিষ্ঠ সংবাদ ও প্রতিবেদন প্রকাশ করতে।
নির্ভীক সংবাদ শুধু বাহিরের দুর্নীতি অন্যায়ে সাথেই প্রতিবাদ করে থেমে থাকে না। নিজ সংবাদ পত্রের দুর্নীতিগ্রস্থ সাংবাদিক ও সম্পাদকীয় সদস্যদের বিরুদ্ধেও রুখে দাড়ান। সম্প্রতি এই পত্রিকায় কার্যরত নার্গিস চৌধুরী নামের এক সম্পাদক মন্ডলির সদস্য পত্রিকার নাম ভাঙ্গিয়ে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের আশ্রয় নিলে পত্রিকার নিয়ম মোতাবেক তাকে বহিস্কার করা হয় এবং তার নামে সংশ্লিষ্ট থানায় জিডি এন্টি করা হয়। সম্পাদক সূত্রে জানা যায় কথিত সাংবাদিক নার্গিস চৌধুরী নাকি সম্পাদকের নামে উলটো মিথ্যা অবৈধ বেতন ভাতা দাবী করে মামলা করার হুমকী দিচ্ছে সম্পাদককে। কিন্তু অন্যায় দুর্নীতিতে আশ্রয় গ্রস্থদের কোন রকম ছাড় দেওয়া হয় না বা হবেও না এই আপোষনহীন সম্পাদক কর্তৃক।
২০২৪ এর জুলাই গণঅভ্যূত্থানের পর থেকে দেশ জাতি এক মহা দূর্ভোগ দুর্যোগময় ক্লান্তিকাল অতিক্রম করছে। বিগত অন্তবর্তীকালিন ড.মু.ইউনূস সরকার আমেরিকার সিআইএ এর অর্থায়নে পাকিস্তানের আইএসআই এর উগ্র মৌলবাদি দেশী বিদেশী জঙ্গি উত্থানের মধ্য দিয়ে একটি নির্বাচিত বৈধ সরকারকে অবৈধভাবে মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে ড. ইউনুস ক্ষমতাশিন হয়ে দেশটা অর্থনীতি আইন শৃঙ্খলা শিল্পকারখানা শিক্ষা স্বাস্থ ব্যবসা বানিজ্য স্বমূলে ধবংস করা হয়েছে। দেশের বিচার বিভাগ,দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ৭২ এর সংবিধান মুক্তিযুদ্ধের ইতিহাস জ্বালিয়ে পুড়িয়ে ধবংস করে দিয়েছে। সাথে সাথে দেশের যুব সমাজকে অর্থকড়ি ও ক্ষমতা প্রাপ্তিতে প্রলুদ্ধ করে শিক্ষাঙ্গণ থেকে বাইরে এনে রাজনীতির অপসাংস্কৃতির হাতিয়া ও মব বাহিনীতে পরিনত করেছে। মহান মুক্তিযুদ্ধকালিন অকৃত্রিম বন্ধু ভারতকে একতফা আধিপত্যবাদী সাজিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে স্থায়ীভাবে অনুপ্রবেশ ঘটাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বানিজ্য চুক্তির নামে চট্রগাম বন্দর, সেন্টমার্টিন সুমুদ্র দ্বীপ,পার্বত্যজেলায় মানবিক করিডোর প্রদান করা হয়েছে। এই মার্কিনী অসম বানিজ্যচুক্তির নামে মার্কিনীদের দালাল ড.ইউনূস,বিএনপি প্রধান তারেক রহমান ও জামাতে ইসলামী প্রধান ডা: শফিকুর রহমান মার্কিনীদের কাছে বাংলাদেশটা বিক্রি করে দিয়েছে। তারেক রহমান প্রধান মন্ত্রী হওয়ার জন্য চীন আমেরিকার যুদ্ধ বিমান সহ যাবতীয় সরঞ্জাম ক্রয় এবং বাংলাদেশের প্রয়োজনীয় জিনিস লেন-দেনে অঙ্গীকার বদ্ধ হয়েছে। সংবাদপত্রের মূখ বন্ধ রাখার জন্য অঘোষিত ১৪৪ ধারা জারি রয়েছে সংবাদপত্রের উপর। যাহাতে সরকারে আকাম কুকাম প্রকাশ না হতে পারে!
নির্ভীক সংবাদ এ সব তোয়াক্কা না করে জনগণের প্রত্যাশিত সংবাদ প্রকাশে সদা সচেষ্ট রয়েছে এবং আমৃত্যূ এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নির্ভীক সংবাদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকার সকল সাংবাদিক পাঠক শুভানুধ্যায়ী কলাকৌশলী প্রত্যেকের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল।সফল হোক স্বার্থক হোক নির্ভীক সংবাদের, অনাধিকাল বেঁচে থাকুক গণ-মানুষের প্রতি সেচ্ছাশ্রমে।
শুভ শুভ শুভ দিন নির্ভীক সংবাদের ২৭ তম প্রতিষ্ঠা দিন।
****
লেখক: বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী;
সম্পাদক ও প্রকাশক:
গ্রাম বাংলার বাণী ( অনলাইন পত্রিকা)
এবং প্রাক্তন নির্বাহী সম্পাদক,
পাক্ষিক নির্ভীক সংবাদ।
Leave a Reply