1. akm.karam.ali@gmail.com : admi2017 :
  2. editor@grambanglarbani.com : GramBanglar Bani : GramBanglar Bani
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযুদ্ধের শ্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নিত্য চিরবিদায় নেওয়া ‘৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নবনব ষড়যন্ত্র বন্ধ করুন জুলাই’২৪ চেতনাধারী মুক্তিযোদ্ধা মন্ত্রী বাহাদুর!! শেখ হাসিনার প্রত্যার্পণ -না! প্রত্যাবর্তন এ নিয়ে নষ্টালজিতে ভোগছে বিএনপি সরকার; সরিষার মধ্যে ভুতের বসোবাস (গণ-মাধ্যম ): অপ্রিয় সত্যের জন্মভূমি—নির্ভীক সংবাদ সাতাশতম_প্রতিষ্ঠা_বার্ষিকীতে_:জন্ম যার অপ্রিয় সত্য প্রকাশ’ উহার নামই নির্ভীক সংবাদ; নষ্ট রাজনীতির দুষ্টু লোকগুলি হবে বিতাড়িত ; বাংলাদেশ জঙ্গি আর দঙ্গলে পরিপূর্ণ; গুড_নেইবারস_বাংলাদেশ_দোহার_সিডিসি_এর_মাসিক_সভা_অনুষ্ঠিত; বর্বরতার নগ্ন প্রকাশ;

পচাঁত্তরের পনেরই আগস্টের কাকডাকা ভোরে:***

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮২ বার

 

কলমে:—-বীরমুক্তিযোদ্ধা একেএম করম আলী**

মসজিদ থেকে ভেসে আসছে যখন সুমধুর আজানের ধবনি,আসসালাতু খায়রুমমিনাল নাউম,
খুনি হায়নার দল অতর্কিতে ঝাপিয়ে পড়ে ধানমন্ডির বত্রিশে বঙ্গবন্ধুর বুকে গুলি চালায় গুরুম গুরুম।

বেঈমান খুনি ফারুক ডালিম কাপুরুষের দল কাকডাকা ভোরে হায়নার মত আঠারোজনকে করছিল নিধন,
মানুষ পশু পাখি জানতো না কেউ এমন নির্মম নৃশংস খুনের মহোৎসব চলবে স্বাধীন বাংলায় সেদিন।

১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু ছিলেন ধানমন্ডির বত্রিশ নম্বর রাজনীতির ঐতিহাসিক কুঠিরে,
কুচক্রী বিশ্ব বেঈমান খন্দকার মোস্তাক ক্ষমতার লোভে বঙ্গবন্ধুকে হত্যা করছিল নিষ্ঠুরভাবে স্বপরিবারে।

ফজরের ঐ ভোরে আজানের হাকে মুসুল্লিরা যখন মসজিদে যায় আদায় করতে নামাজ,
ঠিক এ সময় ইতিহাসের রাখাল রাজাকে হত্যায় মেতে উঠে বত্রিশে খুনিরা শুনা যায় হিংস্র হায়নার গুলির আওয়াজ।

স্তম্ভিত হয় বাঙালি স্তম্ভিত হয় বিশ্ববাসি কিভাবে বাঙালিরা হত্যা করতে পারলো বাঙালির নেতা শেখ মুজিবকে,
যাকে হত্যা করতে সাহস পায়নি পাকিস্তানী সামরিক জান্তা ইয়াহিয়া ও তার বাহিনী।

বিশ্ব মানবতা লংঘন করে কিভাবে সাহস পেলো হত্যা করতে বেগম মুজিব,শেখ কামাল,শেখ জামাল,শেখ নাসের,শিশু শেখ রাসেলকে,
পারলো কিভাবে হত্যা করতে যুবনেতা শেখ মণি,আরজু মনি,সার্নিয়াবাদ,বাবু সার্নিয়াবাদ ও সুকান্তকে।

শিশু রাসেলতো কোন রাজনীতি করেনি, মেহেদী হাতে নববধু সুলতানা,রোজিতো কারো পাকা ধানে মই দেয়নি,
বঙ্গমাতা বেগম মুজিব,আরজু মনি,বাবু সার্নিয়াবাদ সুকান্ত কি দোষ করেছিল খুনিদের হাতে তারাও ক্ষমা
পায়নি!

যুগ-যুগান্তরের মহামানব বাঙালির প্রাণপুরুষ বঙ্গপিতা চেয়েছিলেন আসতে সেদিন দেশের শ্রেষ্ঠবিদ্যাপিঠে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে আসতে দেয়নি সুযোগ খুনিরা তার আগে গুলি চালায় তাকে বুকে ও পিঠে।

বিশ্বের নন্দিতনেতা জুলিওকুরী বঙ্গবন্ধু শেখ মুজিবকে বরণ করতে চেয়েছিল পাশ্চাত্বের অক্সফোর্ট খ্যাত ঢাবি’র ছাত্রশিক্ষকগণ,
সোনার বাংলার সোনার ছেলেকে স্বযত্নে স্বসস্মানে বরণ করে নিতে করেছিল পণ।

দেশী বিদেশী ষড়যন্ত্রকারি সাম্রাজ্যবাদি ক্ষমতালোভী হায়নাদের দুর্বৃত্তায়ণের কারণে,
পূর্ণ হয়নি দীর্ঘ তেইশ বছর পরও বাঙালির মহানায়ক চ্যান্সেলর শেখ মুজিবের ঢাবি’র পবিত্র মাটিতে পদচারণে।

পাষাণ খুনি মোস্তাক তার দোসর কর্নেল ফারুক,
ডালিম,রশিদ,শাহারিয়ার,মহিউদ্দিন,
বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের নেতা, শতশতাব্দির মহানায়ক শেখ মুজিবকে হত্যা করে বিশ্ব মানবতাকে করেছে মলিন।

ক্ষমা পায়নি খুনিরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমা পায়নি বাংলার আইন আদালতের কাছে,
ক্ষমা পাবেনা এই জঘন্ন হত্যার কুশীলবরাও মানবতার লংঘিত হায়নারা ইতিহাসের কাঠ গড়ায় ও আগামি প্রজন্মদের কাছে।

বঙ্গবন্ধুর শায়াহাদাত বার্ষিকীতে দু”হাত তুলে করি মোনাজাত মহামহিম পাক আল্লাহর রদরবারে,

মাফ করে দেন যেন মাবুদ জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল জামাল রাসেলসহ বেহেস্ত নসীব করেন যেন সবাইরে।  আমিন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 GramBanglarBani
Theme Customized By BreakingNews