1. akm.karam.ali@gmail.com : admi2017 :
  2. editor@grambanglarbani.com : GramBanglar Bani : GramBanglar Bani
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযুদ্ধের শ্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নিত্য চিরবিদায় নেওয়া ‘৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নবনব ষড়যন্ত্র বন্ধ করুন জুলাই’২৪ চেতনাধারী মুক্তিযোদ্ধা মন্ত্রী বাহাদুর!! শেখ হাসিনার প্রত্যার্পণ -না! প্রত্যাবর্তন এ নিয়ে নষ্টালজিতে ভোগছে বিএনপি সরকার; সরিষার মধ্যে ভুতের বসোবাস (গণ-মাধ্যম ): অপ্রিয় সত্যের জন্মভূমি—নির্ভীক সংবাদ সাতাশতম_প্রতিষ্ঠা_বার্ষিকীতে_:জন্ম যার অপ্রিয় সত্য প্রকাশ’ উহার নামই নির্ভীক সংবাদ; নষ্ট রাজনীতির দুষ্টু লোকগুলি হবে বিতাড়িত ; বাংলাদেশ জঙ্গি আর দঙ্গলে পরিপূর্ণ; গুড_নেইবারস_বাংলাদেশ_দোহার_সিডিসি_এর_মাসিক_সভা_অনুষ্ঠিত; বর্বরতার নগ্ন প্রকাশ;

বর্বরতার নগ্ন প্রকাশ;

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৬২ বার

কলমে:…. বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী

ওরা মৃত শেখ মুজিবকেও ভয় পাচ্ছে; ভয় পাচ্ছে তাঁর প্রতীকী ম্যূড়ালকেও,—
তাই ওরা পৃথিবীর ঘৃন্য বর্বরতাকেও হার মানিয়ে বোলডোজার দিয়ে তাঁর ম্যুড়াল ভেঙ্গে গুড়িয়ে মনের ক্রোধ মিটাচ্ছে।

জীবিত শেখ মুজিবের ভয়ে পচাঁত্তরের ১৫ আগস্ট কাপুরুষের মত কিছু কুলাঙ্গার গভীর রাতে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছিল,–
সফল হয়নি মীরজাফর মোনাফেকদের প্রত্যাশা,
বাঙালির হৃদয় ও ইতিহাস থেকে শেখ মুজিরের নাম মুছে ফেলতে পারেনি।

ওরা ভয় পাচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবের স্মৃতিবিজড়িত বাড়িকে,–
ওরা ভয় পাচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ যাদুঘর,ভাস্কর্য মুক্তিযুদ্ধের গান জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা- আমি তোমায় ভালোবাসি ‘ও একাত্তরকে, —
তাই ওরা হিংস্র হায়নার মত উন্মাদ হয়ে ঐসব ভেঙ্গে গুড়িয়ে নিশ্চিহৃ করতে চাচ্ছে।

একাত্তরে পাক হানাদার ও তাদের এদেশীয় দোসর রাজাকার আল-বদর আল-সামস ত্রিশ লক্ষ শহীদের প্রাণ কেড়ে নিয়েছে ও দুই লক্ষাধিক মা-বোনদের ইজ্জত লুটেছে,আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ধবংস করেছিল,–
স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছরে ওরা জামাত শিবির ধর্মীয় বিভিন্ন লেবাসে অগনিত মানুষকে খুন ধর্ষন নিস্পেশন ও ধর্মের দোহাই দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধীতায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নসাতের পায়তার করে আসছে।

চব্বিশের জুলাই আন্দোনের নামে নব প্রজন্মের স্বাধীনতা বিরোধী শক্তির উত্থানে বৈধ সরকারকে উৎখাত করে অবৈধের ক্ষমতা দখলে দেশ আজ ধবংসের কিনারে দাড়িয়েছে,–
ক্ষমতা দখলকারিরা গুজব আর মিথ্যা প্রচারনার মাধ্যমে জনতাকে প্রতারিত করে ৭১ এর মুক্তিযুদ্ধ, ৭২ এর সংবিধান ছুড়ে ফেলেদিয়ে দেশ সংস্কারের নামে দেশটাকে পূন: পাকিস্তান করার দেশীবিদেশী মহা ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ওরা।

বর্বর মানবতা বিরোধী এই অসভ্য,হিংস্র হায়না আর বিদেশী শকুনিদের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশবাসিকে বাঁচানোর জন্য এখনই রুখে দাঁড়াতে হবে স্বাধীনতা পক্ষশক্তির দেশপ্রেমিক আমজনতাকে,–
নইলে পাকিস্তান আমলের বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্ব তেইশ বছরের আন্দোলন সংগ্রাম একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদের রক্ত ও মা-বোনের সম্ভমের মূল্য বৃথা হয়ে যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 GramBanglarBani
Theme Customized By BreakingNews